গাজীপুরের সাবেক মেয়র অধ্যাপক মান্নান মারা গেছেন

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান আর নেই। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে চারটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তার নামাজে জানাজা ও দাফনের শিডিউল পরে জানানো হবে জানান শায়রুল কবির খান।

তার বয়স হয়েছিল ৭২ বছর। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম এ মান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতরাতে তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়।

গাজীপুর সিটি করপোরেশন মেয়র থাকার সময়ে ২০১৫ সালে বাসা থেকে গ্রেফতার হন তিনি। ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন।