বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটিতে নতুনভাবে তিন জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন-২০২২) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপির বৈদেশিক সম্পর্কিত কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরুকে এ বিষয়ে অবহিত করতে বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনার নেতৃত্বাধীন ২১ সদস্যবিশিষ্ট বৈদেশিক সম্পর্ক কমিটিতে আরও তিন জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা হলেন- সাইদুর রহমান লিটন (বেলজিয়াম বিএনপি), ইকবাল হোসেন বাবু (বেলজিয়াম বিএনপি) ও আজম খান (কেপটাউন, দক্ষিণ আফ্রিকা-বিএনপি)।