নয়াপল্টনে ছাত্রদলের সংঘর্ষে আহত ৩

ফাইল ছবিরাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদবঞ্চিতদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় তিনজন আহত হয়েছেন।
বুধবার বেলা আড়াইটার দিকে এই সংঘর্ষ হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর পদবঞ্চিত নেতাকর্মীরা নয়পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। এর আগ থেকেই ছাত্রদলের নতুন কমিটির নেতাকর্মীরা সেখানে ছিলেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হয়েছেন।
তবে আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
/এআরআর/এসটি/এজে/