যুগপৎ আন্দোলনে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি।
সোমবার (২৬ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিএনপির লিয়াজোঁ কমিটিতে সদস্য রয়েছেন সাত জন। তারা হলেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকতউল্লাহ বুলু, মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।