বিএনপি অভিযোগ করেছে, গত ১৯ মে থেকে রবিবার (৯ জুলাই) পর্যন্ত দলটির ঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে ২৩২টি মামলায় অন্তত ১০ হাজার ২৩০ এর বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
রবিবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর নয়া পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানান।
রিজভী আহমেদ জানান, ১৯ মে থেকে এ পর্যন্ত দলের ৮৭৫ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।