বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে রাজধানীর গুলশানে এ বৈঠকটি হচ্ছে।

দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং দূতাবাসের পলিটিক্যাল অ্যাডভাইজর মি. টিম এসেছেন বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির আহ্বায়ক আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য শামা ওবায়েদ বৈঠকে উপস্থিত রয়েছেন।