মামলা-হুমকি: ১১৪ ইউপিতে নেই বিএনপির প্রার্থী

বিএনপিআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১৪টি স্থানে বিএনপি কোনও প্রার্থী পাচ্ছে না। দলটি অভিযোগ করেছে, মনোনয়নপত্র জমা দিতে বাধা, হুমকি এবং তুচ্ছ অজুহাতে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা বিএনপি মনোনীত প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছেন।
এ ব্যাপারে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘কমিশন সরকারি দলের প্রার্থীদের বিজয়ী করতে একেবারেই মরিয়া। এ ধরনের ঘটনা এদেশে নজিরবিহীন। সরকারের আজ্ঞাবহ কমিশন দিয়ে নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।’
বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের নামে মামলা দিয়ে হয়রানি করায় তাদের অনেক নেতা-কর্মী প্রার্থী হতে পারছেন না। ভোলা, বরিশালসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে খুন বা হত্যার হুমকির কারণেও প্রার্থীরা ঝুঁকি নিতে রাজি হচ্ছেন না।
এ নিয়ে শুক্রবার বিকালে নয়া পল্টনে সংবাদ সম্মেলন করে অভিযোগও করেছেন রুহুল কবির রিজভী। তার অভিযোগ- নির্বাচন কমিশন সরকারের নির্দেশে কাজ করছে।
/এসটিএস/এসএম/এজে