সুপ্রিম কোর্টে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি চলছে

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে সুপ্রিম কোর্টে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সুপ্রিম কোর্ট বার ভবনের প্রবেশমুখে আয়োজিত এ কর্মসূচি চলমান রয়েছে।

আন্দোলন বর্জন কর্মসূচিতে নেতৃত্ব রয়েছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব প্রমুখ। 

এর আগে গত ২৭ ডিসেম্বর এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাদের সঙ্গে একাত্বতা ঘোষণা করেন জামায়াত ইসলামের আইনজীবীরা। আগামী ১-৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ সারাদেশের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।

আদালত বর্জন কর্মসূচি (ছবি: নাসিরুল ইসলাম)