রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চারটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় তিনজন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) বিকাল পৌনে ৫টার দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে এ তথ্য জানা গেছে।
এ প্রসঙ্গে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা বলেন, কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আমরা নিশ্চিত না। তবে আমরা বিকট শব্দ পেয়েই ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।