এবার দেয়াল অঙ্কনে বিএনপির প্রচার সম্পাদক

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেয়ালে গ্রাফিতি আঁকলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।

মঙ্গলবার (২০ আগস্ট) পুরানা পল্টন এলাকায় একটি দেয়ালে দেশের জাতীয় পতাকা অঙ্কন করে এই কর্মসূচি শুরু করেন তিনি।

সারা দেশে নেতাকর্মীরা আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি পালন করবে বিএনপি। যেখানে জিয়াউর রহমানের দর্শন ছাড়াও গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের গ্রাফিতি অঙ্কন করা হবে।