কাউন্সিল সরাসরি ইন্টারনেটে সম্প্রচার করবে বিএনপি

বিএনপিবিএনপি ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলের পুরো কার্যক্রম ইন্টারনেটে লাইভ ওয়েভকাস্ট করা হবে www.bnplive.com (বিএনপিলাইভডটকম) এ। ১৯শে মার্চ সকাল ১০টা থেকে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে সরাসরি ইন্টারনেটে লাইভ সম্প্রচার করা হবে। কাউন্সিল প্রস্তুতি উপ-কমিটির সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
একজন কোঅর্ডিনেটরের নেতৃত্বে ইঞ্জিনিয়ার, টেকনোলজিস্ট, সাউন্ড ইঞ্জিনিয়ার, ভিডিওগ্রাফার এবং ভিডিও ক্যামেরা পার্সনদের একটি দল ইতোমধ্যে প্রস্তুতি শেষ করেছে।
ইন্টারনেটে মোবাইল এবং কম্পিউটারে দেখা যাবে কাউন্সিল কার্যক্রম।
/এসটিএস/এইচকে/