স্ত্রীসহ সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

চিকিৎসার জন্য স্ত্রীসহ সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। শনিবার (৭ ডিসেম্বর) নিয়মিত স্বাস্থ্য পরিক্ষার জন্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস সিঙ্গাপুর যান।

সোমবার (৯ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামী ১৫ ডিসেম্বর মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের ঢাকায় ফেরার কথা রয়েছে।