বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘শেষ মুহূর্তে পেয়েছি। এজন্য প্রশাসন ও সরকারকে ধন্যবাদ।’
বিএনপি নেতা আবদুল লতিফ জনি বলেন, ‘শেষ মুহূর্তে অনুমতি পেলেও আমরা সরকারকে ধন্যবাদ দিচ্ছি। কারণ, কাউন্সিলরদের সম্মেলনে বসাতে প্রাঙ্গণে কোনও জায়গা নেই। এক্ষেত্রে মঞ্চের সামনে বিদেশি ডেলিগেট, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সাংবাদিক, দাওয়াতি মেহমানদের বসার পর আর কোনও স্থান না থাকায় চিন্তা ছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রশাসন অনুমতি দিয়েছে।’
উল্লেখ্য, এর আগে গণপূর্ত মন্ত্রণালয় থেকে উদ্যান ব্যবহারের ছাড়পত্র দেওয়া হলেও ডিএমপির অনুমতির অভাবে আটকে ছিল।
/এজে/