সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দলটির গুলশান কার্যালয়ে খোলা শোক বইয়ে সই করছেন বন্ধুপ্রতীম বিভিন্ন দেশের কূটনীতিকরা।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ২৮টি দেশের কূটনীতিক শোক বইয়ে সই করেছেন।
সই করা দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত, পাকিস্তান, জার্মানি, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনাই, ফিলিস্তিন, স্পেন, মরক্কো, ভুটান ও ব্রাজিলসহ ২৮টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার।
এ কার্যক্রমে বিএনপির পক্ষে সমন্বয় করেন যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, জেবা খান ও ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন।