ঢাকা-৬ ও ঢাকা-৪ আসন

একটিতে বিএনপির ইশরাক, অপরটিতে জামায়াতের জয়নুল জয়ী

ঢাকা-৬ আস‌নে বিজয়ী হয়েছেন বিএন‌পি মনোনীত ধানের শীষের প্রার্থী ‌ইশরাক হো‌সেন। পোস্টালসহ ৭৮ হাজার ৮৫০ ভোট পে‌য়ে বেসরকারিভাবে তিনি জয়ী হ‌য়ে‌ছেন। আর ঢাকা-৪ আসনে জয়ী হয়েছেন ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী সৈয়দ জয়নুল আবে‌দিন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দি‌কে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থে‌কে এই তথ্য জানা‌নো হয়। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে প্রতিদ্বন্দ্বী থেকে ২৩ হাজার ১৫৩ ভোট বেশি পেয়ে জিতেছেন সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়া‌তের প্রার্থী ইসলাশীর আব্দুল মান্নান পে‌য়ে‌ছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট। 

এদিকে, ঢাকা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ জয়নুল আবে‌দিন ‌পোস্টালসহ ৭৭ হাজার ৩৬৭ ভোট পে‌য়ে জয়ী হ‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএন‌পির তানভীর আহ‌মেদ পে‌য়ে‌ছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট।

অন্যদিকে, ঢাকা-১৮ আস‌নে জয়ী হ‌য়ে‌ছেন বিএন‌পির প্রার্থী এস এম জাহাঙ্গীর হো‌সেন। তি‌নি এক লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট পে‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এন‌সি‌পির আরিফুল ইসলাম পে‌য়ে‌ছেন এক লাখ এক হাজার ২৯৭ ভোট।