শেখ হাসিনার স্বাক্ষর জাল করা তার নামে পাসপোর্ট আবেদন করা হয়েছে বলে দাবি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন। শুক্রবার (২০ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে এ মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনার আগের পাসপোর্টে তার স্বাক্ষর ও লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স কর্তৃক নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো চিঠির স্বাক্ষরের মধ্যে কোনও মিল নেই। তার পাসপোর্ট ও এনআইডির আবেদন রাজনৈতিক স্ট্যান্টবাজি।
তিনি বলেন, এখানে ম্যাট্রিক্স চেম্বার্স কর্তৃক স্বাক্ষর জাল করার বিষয়টি স্পষ্ট বোঝা যায়। এছাড়া শেখ হাসিনার সঙ্গে সরাসরি ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনও নেতারও সাক্ষাৎ করার সুযোগ নেই।
রাশেদ খাঁন লেখেন, ফ্যাসিস্ট নেত্রীর সঙ্গে সাক্ষাতের কোনও ছবিও কেউ আজ পর্যন্ত পোস্ট করেনি। বলা যায়, ফ্যাসিস্ট নেত্রী ভারতে একপ্রকার (গৃহ) বন্দি অবস্থায় রয়েছে। অন্যথায় স্বাভাবিক অবস্থায় থাকলে তিনি নিজে গিয়েই তো এনআইডি ও পাসপোর্টের আবেদন করতে পারেন। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি থাকায় কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী, ভরত শেখ হাসিনাকে সেই সুযোগ দিতে পারেন না।
রাশেদ খাঁনের মতে, ভারতে (গৃহ) বন্দি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার একমাত্র পথ বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরা। অর্থাৎ পাসপোর্ট ও এনআইডির আবেদনের মাধ্যমে পলিটিক্যাল স্ট্যান্টবাজি করছে এবং এভাবে প্রাসঙ্গিক থাকতে চাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ।