শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বছরপূর্তিতে এনসিপির আলোচনা সভা কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ২১:৫৬ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২১:৫৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার এক বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করেছে দলের জুলাই গণঅভ্যুত্থান সেল।

সোমবার (১৬ নভেম্বর) দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আলোচনায় অংশ নেবেন— এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার ও নুসরাত তাবাসসুম।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেবেন।

জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। বাংলাদেশ সরকার তাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে।

 

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
ডিসেম্বর ঘিরে কী করছে এনসিপি?
অভিযোগ দিতে থানায় এমপি মিতু, সেখানে বসেও পেলেন হত্যার হুমকি
‘শেখ হাসিনার ফেরার ঘোষণায় স্থানীয় নির্বাচনে প্রভাব পড়বে না’
সর্বশেষ খবর
দ্রুত নতুন মজুরি ঘোষণার আহ্বান গার্মেন্ট শ্রমিক সংহতির
দ্রুত নতুন মজুরি ঘোষণার আহ্বান গার্মেন্ট শ্রমিক সংহতির
সরকারি কেনাকাটায় দেশী পণ্যের অগ্রাধিকার, বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠন
সরকারি কেনাকাটায় দেশী পণ্যের অগ্রাধিকার, বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠন
লিটনের ক্যাচ মিসে চতুর্থ উইকেটের দেখা পেলেন না হাসান
লিটনের ক্যাচ মিসে চতুর্থ উইকেটের দেখা পেলেন না হাসান
বাসদের ১৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন, সাধারণ সম্পাদক মাসুদ রানা
বাসদের ১৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন, সাধারণ সম্পাদক মাসুদ রানা
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক