শিক্ষানীতি বাতিলের দাবিতে সোমবার বিক্ষোভ করবে জামায়াত

শিক্ষানীতি বাতিলের দাবিতে ও সরকারের প্রস্তাবিত শিক্ষা আইন প্রণয়নের প্রতিবাদে আগামী ৩০ মে (সোমবার) সারাদেশে বিক্ষোভ ডেকেছে জামায়াতে ইসলামী।
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কর্মসূচির কথা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. শফিকুর রহমান।
বিবৃতিতে বলা হয়, সরকার নীতি ও আদর্শহীন শিক্ষা আইন প্রণয়ন করে দেশের ছাত্র-ছাত্রীদের নৈতিক অধঃপতনের দিকে ঠেলে দিয়ে জাতির মহাসর্বনাশ করার আয়োজন করছে।
জামায়াত সেক্রেটারি বলেন, ‘সরকারের এ নীতিহীন উদ্যোগের ব্যাপারে জাতি এক ইঞ্চিও ছাড় দেবে না। আমরা আশা করতে চাই যে, সরকারের শুভবুদ্ধির উদয় হবে।’


আরও পড়ুন: পাঠ্যসূচি বাতিল না করলে ঢাকা অভিমুখে লংমার্চ: চরমোনাই পীর
/এসটিএস/এসটি/