রাজধানীর ‘মিরপুর-১০’-এ অফিস ও মাল্টিমিডিয়া নির্বাচনি বাসের উদ্বোধন করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উদ্বোধন শেষে দলটির আমির বলেন, দেশের সম্পদ ও সম্মান যাদের হাতে নিরাপদ, ১২ তারিখ তাদের হাতেই দেশের চাবি উঠবে।
তিনি আরও বলেন, দেশবাসী এবার পরিবর্তন চায়। জামায়াত চায় দেশের মানুষের বিজয়। নির্বাচনে ১৮ কোটি মানুষ বিজয়ী হবে, যদি জামায়ত বিজয়ী হয়।
আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে বাংলাদেশ এমন প্রতিশ্রুতি দিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, জনগণের প্রতি আস্থা না থাকায় শেরপুরে হামলা চালানো হয়েছে।
এরপর তিনি ‘ঢাকা-১৫’ আসনের স্থানীয় মানুষের কাছে দাঁড়িপাল্লা ভোট প্রার্থনা করেন।