চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ অক্টোবর ২০২৬, ১৩:৫৮ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৩:৫৮

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে সরকারের পক্ষ থেকে কোনও কাজ না দেওয়ার যে হুমকি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি, তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৭ অক্টোবর) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গত ১৫ অক্টোবর বামনা আসমাতুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে বিএনপির এক দলীয় কর্মীসভায় জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি বলেছেন, দলীয় মনোনীত প্রার্থী নির্বাচনে জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে তিনি উন্নয়নকাজ করবেন না। তার এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং মহান জাতীয় সংসদের সদস্য হিসেবে নেওয়া শপথের সঙ্গে সাংঘর্ষিক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, চিফ হুইপ তার বক্তব্যে বলেছেন, দলীয় প্রার্থী নির্বাচনে জয়ী না হলে আপনাদের আলমারিতে দাঁড়িয়ে থাকতে হবে। অন্য কেউ জয়ী হলে আমার কাছে আসতে পারবেন না, আমি কোনও কাজ দেব না। ওই ইউনিয়নের কপাল পুড়বে। দল যাকে মনোনয়ন দেবে, তিনি জয়ী না হলে ওই ইউনিয়নে কোনও কাজ হবে না। তার এমন বক্তব্য স্থানীয় সরকার ব্যবস্থায় চরম হস্তক্ষেপের হুমকি, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন এবং জনগণের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ভীতি সঞ্চারের নগ্ন প্রয়াস।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের এমপি ও মন্ত্রীদের অনেকে অতীতের ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর মতো বক্তব্য দিচ্ছেন, যা দেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করছে। নাগরিকদের মৌলিক অধিকার হরণ করে তারা নিজেরাই নব্য ফ্যাসিবাদের পরিচয় ধারণ করছেন। চব্বিশের জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য। আমি সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের আচরণ, বক্তব্য কিংবা কর্মকাণ্ড থেকে বিরত থেকে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।

/এএইচএস/আইএএম/
সম্পর্কিত
কক্সবাজারে রিসোর্টে আগুনে হতাহতের ঘটনায় জামায়াতের শোক 
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
এক থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ
সর্বশেষ খবর
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেপে উঠলো বেলুচিস্তান
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেপে উঠলো বেলুচিস্তান
রক্তমাখা জামা দেখে শনাক্ত, জনতার হাতে ধরা পড়লেন যুবদল কর্মী হত্যার প্রধান অভিযুক্ত
রক্তমাখা জামা দেখে শনাক্ত, জনতার হাতে ধরা পড়লেন যুবদল কর্মী হত্যার প্রধান অভিযুক্ত
আজ শুরু ত্রিদেশীয় সিরিজ, বাংলাদেশের অতীত পরিসংখ্যান কী বলছে
আজ শুরু ত্রিদেশীয় সিরিজ, বাংলাদেশের অতীত পরিসংখ্যান কী বলছে
ঘুরতে গিয়ে লাশ হলেন ওরা ১০ জন
ঘুরতে গিয়ে লাশ হলেন ওরা ১০ জন
সর্বাধিক পঠিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান