আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) দেশের সব উপজেলা ও থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত এই বিক্ষোভ সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য ইতিমধ্যেই দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
রবিবার (২৯ নভেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে দেশবাসীর প্রতি এই আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের ৭-দাফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালিত হবে।
তিনি আরও বলেন, বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করার জন্য তিনি সংশ্লিষ্ট উপজেলা ও থানা শাখা জামায়াতের প্রতি আহ্বান জানান।