সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বিএনপির ‘বিজয় সমাবেশ’ হবে নয়াপল্টনে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ নভেম্বর ২০২৬, ১৩:৪০ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৩:৪৬

আগামী ১ ডিসেম্বর বিএনপির বিজয় সমাবেশ পূর্বনির্ধারিত সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে অনুষ্ঠিত হবে। এমনটি জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রিজভী ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন রাখেন, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও অগ্নিসংযোগ এবং হামলা করা হচ্ছে। তাদের গ্রেফতারে গাফলতি কেন? 

তিনি বলেন. কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে।

তিনি বলেন, দেশের জনগণ নিয়ে শান্তিশৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীরা মাঠে আছে। কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড থামাতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, দেশে কোনও লোকডাউন নেই। সব শান্তিপূর্ণভাবে চলছে। কোনও সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবেদীন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। 

/এমকে/আইএএম/
সম্পর্কিত
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় মশাল মিছিল, বিএনপির সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ ও আশ্রয়: বিএনপির এমপির ছেলেকে শোকজ
সর্বশেষ খবর
লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, থামছেই না আফটারশক
লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, থামছেই না আফটারশক
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘শুটার ইমরান’ চার সহযোগীসহ গ্রেফতার
খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘শুটার ইমরান’ চার সহযোগীসহ গ্রেফতার
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল