সংরক্ষিত আসনের এমপি শেরিফা কাদেরের শপথ সোমবার

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য শেরিফা কাদেরের শপথ সোমবার (১ নভেম্বর)।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ দিন বিকাল ৪টায় জাতীয় সংসদের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করাবেন। 

জাতীয় পার্টির সংরক্ষিত কোটার এমপি মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া আসনে শেরিফা কাদের নির্বাচিত হয়েছেন।