নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে আগামী ৩ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বিজয়নগর মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত মানববন্ধন করবে জাতীয় পার্টি। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দলীয় সূত্রে এ কথা জানা গেছে।
সূত্র জানায়, মানববন্ধনে নেতৃত্ব দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি। এছাড়া, পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপিসহ পার্টির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।