এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সংকটে বাংলাদেশ ন্যাপের উদ্বেগ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জানুয়ারি ২০২৬, ১৭:২৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১৭:২৮

রাজধানীসহ সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও তীব্র সরবরাহ সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)-এর শীর্ষ নেতারা। তারা অভিযোগ করেছেন, একটি শক্তিশালী সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের পকেট লুট করছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব মন্তব্য করেন। 

বিবৃতিতে বলা হয়, “গত প্রায় চার দিন ধরে এলপিজি সিন্ডিকেট বেপরোয়া লুটপাট চালালেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে নির্বিকার। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, খোদ সরকারের ভেতরেই এই সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষকরা ঘাপটি মেরে বসে আছে।” 

তারা আরও বলেন, “এলপিজি সিন্ডিকেট কোনও যৌক্তিক কারণ ছাড়াই সরকার নির্ধারিত দামের চেয়ে প্রায় দ্বিগুণ মূল্যে গ্যাস বিক্রি করছে। সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন সরকার কোনো কার্যকরী পদক্ষেপ না নিয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করছে। সরকারের এমন নজিরবিহীন ব্যর্থতা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়।” 

ন্যাপ নেতারা উল্লেখ করেন, এই সংকট হঠাৎ সৃষ্টি হয়নি; বরং এটি দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও তদারকির অভাবের ফসল। সরকার নিয়মিত মূল্য সমন্বয় করলেও খুচরা পর্যায়ে নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জ্বালানিকে পুঁজি করে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করা অমানবিক।

বিবৃতিতে তারা সরকারকে দ্রুত এই অসাধু সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এলপিজির প্রকৃত মজুত ও সরবরাহের তথ্য জনসমক্ষে প্রকাশ করে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান। 

/এসটিএস/ এমকে/এসটি/ 
সম্পর্কিত
তিতাসে নতুন কূপ উদ্বোধন, দৈনিক মিলবে ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস
গ্যাস নিয়ে বড় সুখবর
শিল্পাঞ্চলে কিছুটা বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, মন্দের ভালো বলছেন সংশ্লিষ্টরা
সর্বশেষ খবর
বিশ্বকাপ, ইউরো জয়ের পর দে লা ফুয়েন্তের মেয়াদ বাড়ালো স্পেন
বিশ্বকাপ, ইউরো জয়ের পর দে লা ফুয়েন্তের মেয়াদ বাড়ালো স্পেন
স্থগিত হওয়া পুলিশ পদক পাচ্ছেন ৯২ জন
স্থগিত হওয়া পুলিশ পদক পাচ্ছেন ৯২ জন
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি