জাতীয় পার্টির সম্মেলন: ১৭১ সদস্যের প্রস্তুতি কমিটি

জাতীয় পার্টিআগামী এপ্রিলে জাতীয় পার্টির কাউন্সিল সফল করতে ১৭১ সদস্যের প্রস্তুতি কমিটি করা হয়েছে। বৃহস্পতিবার পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদেরকে আহ্বায়ক ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সদস্য সচিব করে ওই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সদস্য হিসেবে আছেন বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ এমপি, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এমএ সাত্তার, মো. আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম হাবিব দুলাল, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, গোলাম কিবরিয়া টিপু, কাজী ফিরোজ রশীদ এমপি, আলহাজ্ব সাহিদুর রহমান, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, মশিউর রহমান রাঙ্গা এমপি, ফকরুল ইমাম এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, নুর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, একেএম মাঈদুল ইসলাম এমপি, মাসুদ পারভেজ প্রমুখ।
এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় এ তথ্য জানান।
/এসটিএস/এজে/