চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনের প্রস্তুতি নিতে শুরু করেছে বিদিশা এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়া। এ উপলক্ষে মঙ্গলবার (৭ ডিসেম্বর) বান্দরবান জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বান্দরবান জেলা জাতীয় পার্টির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ।
বিভাগীয় কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দয়াল কুমার বড়ুয়া, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. তানভীর ইকবাল, মেজর (অব.) সিকদার আনিসুর রহমান, মেজর (অব.) শিবলী মো. সাদেক, মো. জাফর ইকবাল নিরব, সামশুল আলম, এম এ সালেহ চৌধুরীসহ অনেকে।