‘জাতীয় প্রাক্তন সৈনিক পার্টি’র আহ্বায়ক কমিটি অনুমোদিত

জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে মেজর (অব.) সিকদার আনিসুর রহমানকে আহ্বায়ক ও মেজর (অব.) মাহফুজুর রহমানকে সদস্য সচিব করে নতুন আহ্বায়ক কমিটি করেছে জাতীয় পার্টি। জাতীয় প্রাক্তন সৈনিক পার্টি জাতীয় পার্টির একটি সহযোগী সংগঠন।

মঙ্গলবার (১১ জুন) জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জিএম কাদের এক সাংগঠনিক আদেশে জাতীয় পার্টির গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত দিয়েছেন।

জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মণ্ডল মানিক জানান, ইতোমধ্যে চেয়ারম্যানের নির্দেশনা কার্যকর হয়েছে।