দেশ থেকে জঙ্গিবাদ নির্মূলের বদলে তা নিয়ে সরকার অপরাজনীতি করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান। জনগণকে বিভ্রান্ত এবং রাজনৈতিক ফায়দা হাসিল করতে সরকার পরিকল্পিতভাবে ছাত্রশিবিরকে জঙ্গিবাদের সঙ্গে জড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।
শিবির সভাপতি বলেন, জাতির জন্য অত্যন্ত লজ্জার বিষয় যে জাতীয় নিরাপত্তার মত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আওয়ামী সরকার ঘৃণ্য রাজনীতি শুরু করেছে। যেখানে প্রধানমন্ত্রীকে সামান্য কটূক্তি করলে দেশের যেকোনও প্রান্ত থেকে অল্প সময়ের ব্যবধানে গ্রেফতার করা হয় সেখানে জঙ্গি দমনে সরকারের রহস্যময় ব্যর্থতা জাতির কাছে এক বিরাট প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তাই সবাইকে বিভ্রান্ত করতে ছাত্রশিবিরকে টার্গেট করেছে সরকার।
তিনি বলেন, জঙ্গিবাদের সঙ্গে কোনও দলকে জড়াতে হলে আওয়ামী লীগকেই জড়াতে হবে। কেননা জঙ্গিবাদের উত্থান ঘটেছিল আ. লীগের আমলে। শায়খ আব্দুর রহমানসহ জঙ্গিদের শীর্ষ নেতারা আ. লীগের কেন্দ্রীয় নেতার নিকটাত্মীয়। এসময় দলমত ভুলে ঐক্যবদ্ধভাবে এ সমস্যা মোকাবেলা করা উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।
- ‘দোষারোপের রাজনীতির কারণে জঙ্গিদের শাস্তি হয় না’
- জঙ্গিবাদ প্রতিরোধে ছাত্রদের এগিয়ে আসার আহ্বান শিল্পমন্ত্রীর
/এসটিএস/এমও/