হাসানুল হক ইনু ছাড়াও ১২ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরি সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন আক্তার, ইকবাল হোসাইন, অ্যাডভোটেক হাবিবুর রহমান শওকত, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক এম এ করিম, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন ও নাদের চৌধুরী।
উল্লেখ্য, বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার জন্য ১৫ সদস্যের প্রতিনিধি দলের যাওয়ার কথা ছিল। যে তিন জন বঙ্গভবনে যাননি, তারা হলেন, দলের সহ-সভাপতি আব্দুল হাই তালুকদার, রেজাউল করিম তানসেন ও লুৎফা তাহের।
পিএইচসি/এমএনএইচ/