আবুল হোসেনের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা উচিৎ: বি. চৌধুরী

একিউএম বদরুদ্দোজা চৌধুরীসাবেক যোগযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পুনরায় মন্ত্রিত্ব দিয়ে তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা উচিৎ, বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সাবেক এ রাষ্ট্রপতি এসব কথা বলেন।
বদরুদ্দোজার প্রেস সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিবৃতিতে তিনি বলেন,‘এছাড়াও সৈয়দ আবুল হোসেন এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে দুদক যে হেনস্থা করেছে সেই ব্যাপারে দুদকের ভুল স্বীকার করে বক্তব্য দেওয়াও উচিৎ।’
কানাডার একটি আদালত পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগ খারিজ করে দেওয়ার খবর জেনে বি. চৌধুরী এসব মন্তব্য করেন।
/এসটিএস/এমও/