গণহত্যা দিবসে সিপিবি’র আলোর মিছিল

 

গণহত্যা দিবসে সিপিবির আলোর মিছিল২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে  ‘আলোর মিছিল’ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার সন্ধ্যা ৬টায় পুরানা পল্টনের মুক্তিভবন থেকে শুরু হওয়া মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়।

আলোর মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে কণা পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নেই। আজ যারা সর্বত্র মুক্তিযুদ্ধের চেতনা জলাঞ্জলি দিচ্ছেন, তাদের ভূমিকা স্বাধীনতার চেতনার পরিপন্থী।’

আলোর মিছিলে আরও উপস্থিত ছিলেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুব আলম, কাফি রতন, অ্যাডভোকেট সোহেল আহমেদ, ডা. সাজেদুল হক রুবেল, সাদেকুর রহমান শামীম, কে এম রুহুল আমিন, মাকসুদা আক্তার লাইলী, লুনা নূর, ঢাকা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন প্রমুখ।

এসটিএস/এমএনএইচ/