ইসরাইলের নিরাপত্তা বাহিনী কর্তৃক ‘আল আকসা মসজিদ অবরোধ ও মুসল্লি হত্যার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্য আন্দোলন। শুক্রবার বায়তুল মোকাররমে জুমার নামাজের পর বিক্ষোভ প্রদর্শন করে দলটির নেতাকর্মীরা। বিক্ষোভকালে ইসরাইলের পতাকায় আগুন দেয় সংগঠনটি।
ঢাকা মহানগরীর আমীর মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী, আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব মঞ্জুর হোসেন ঈসা, সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হুসাইন প্রমুখ।
/সিএ/এসটিএস/এমও/