মানবন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান বলেন, ‘মিয়ানমার সেনাবাহিনীর হাতে রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ ও তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনার পর জাতিসংঘসহ সারা বিশ্বের বিবেকবান মানুষ তার প্রতিবাদ করলেও মিয়ানমার সরকার তাতে কর্ণপাত করছে না। ’
সৌদী আরবসহ মুসলিম বিশ্বকে এ বর্বরতার বিরুদ্ধে অবরোধ আরোপসহ কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়ে আতিকুর রহমান বলেন, ‘গণহত্যা বন্ধে বিশ্বমুসলিম ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে তাদের হিংস্রতা আরও বেড়ে যাবে। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের স্টিম রোলার বন্ধ না করলে প্রয়োজনে বাংলাদেশের ঈমানদার জনতা মিয়ানমার দূতাবাস ও জাতিসংঘ অফিসও ঘেরাও করবে। তাতেও কাজ না হলে মিয়ানমার অভিমুখে লংমার্চসহ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি মানসুর আহমাদ সাকী, দক্ষিণের সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়া, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি হোসাইন মো. কাওছার, শফিকুল ইসলাম, মোক্তাদির হোসেন মারুফ, গোলামুর রহমান আজম, মিজানুর রহমান, মুফতী আব্দুর রশিদ প্রমুখ।