মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, ‘এই ডিজিটাল নিরাপত্তা আইন পাস হলে মন্ত্রী-এমপি, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঘুষদুর্নীতির তথ্য সংগ্রহ করা যাবে না। এ আইনে সাংবাদিকরা হয়রানির শিকার হবেন। মূলত, সাংবাদিক ও বিরোধী মতাবলম্বীদের দমন করার জন্যে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করতে যাচ্ছে। এ আইন হবে দুষ্টের পালন, শিষ্টের দমন। তাই অবিলম্বে মন্ত্রিপরিষদে অনুমোদিত খসড়া ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবর রহমান, মাওলানা সাখাওয়াত হোসাইন, মোহাম্মদ খালেকুজ্জামান, যুগ্ম মহাসচিব মাওলানা জাহাঙ্গীর হোসাইন, বায়তুলমাল ও আইন বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, মাওলানা নোমান মাযহারী প্রমুখ।