বিক্ষোভ মিছিলসিরিয়ায় গণহত্যা বন্ধের দাবিতে বায়তুল মোকাররমের মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করেছে ইসলামি কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে তারা।
খেলাফত মজলিসের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।
বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ বলেন, বর্তমানে সিরিয়ায় ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। রাশিয়ার নির্বিচারে চালানো বিমান হামলায় সিরিয়ার পূর্ব গৌতাসহ বিভিন্ন অঞ্চলে নিরাপরাধ নারী,পুরুষ ও শিশুদের হত্যা করা হচ্ছে। অসহায় মানুষ পালিয়েও প্রাণ বাঁচাতে পারছে না। এ মানবিক বিপর্যয় রোধে জাতিসংঘসহ বিশ্বসংস্থাগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিরাপরাধ লোকজনকে রক্ষায় জাতিসংঘসহ বিশ্ব মানবাধিকার সংগঠনসমূহে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
28512370_1473689272740427_989371009_nমিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি শেখ গোলাম আসগর, মুহাম্মদ আবদুল জলিল, মাওলানা শায়খুল ইসলাম প্রমুখ। এছাড়া ইসলামী আন্দোলনও একটি বিক্ষোভ মিছিল করে বায়তুল মোকাররমের সামনে থেকে।