বি চৌধুরী বলেন, ‘আমি ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর দুর্বৃত্তের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। মানুষের কথা বলার অধিকারকে যারা ছোট করতে চায়, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা আমার নেই।’ তিনি বলেন, ‘যে গণতন্ত্র আমাদের মূলমন্ত্র,0 জনগণের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রামে আছি। এই ধরণের হামলা গণতন্ত্রবিরোধী এবং সুন্দর সমাজ গঠনে বাধা বলে মনে করি।’
বিবৃতিতে বি চৌধুরী আরও বলেন, ‘আমি একদিকে এই ন্যাক্কারজনক হামলার নিন্দা জানাই। এই হামলার ব্যর্থতার দায় সরকারকে যেন বারবার গ্রহণ করতে না হয়, এটাও কামনা করছি।’
সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, ‘প্রত্যেক নাগরিকের মূলত নিরপত্তার দায় সরকারের, এ কথা তাদের বুঝতে হবে।’