সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে র্যাব প্রধানের মাদক সন্ত্রাসীদের শেকড় উৎপাটনের ঘোষণা বাস্তবায়ন করতে হলে অবশ্যই কোনও চাপের কাছে নতিস্বীকার না করে বেশি সক্রিয় হতে হবে। মূল মাদক অপরাধীচক্রকে খুঁজে বের করে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’
সমাজ থেকে মাদক নির্মূলে রাজনৈতিক দলের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক ও সামাজিক উদ্যোগই মাদককে নির্মূল করতে পারে। এ ব্যাপারে সমাজের সব স্তরের মানুষ, বিশেষ করে রাজনৈতিক নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের দৃঢ় ও সক্রিয় ভূমিকা নিতে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার, রমনা থানা আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শাহজাহানপুর থানা সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আব্দুল মুকিদ হাওলাদার হৃদয়, পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক আবুল, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোস্তবা জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া প্রমুখ।