শুক্রবার (১ জানুয়ারি) রাজধানীর বিএমএ মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, ‘২৮ বছর পর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচন ত্রুটিমুক্ত, অবাধ ও সুষ্ঠু না হলে শিক্ষার্থীদের মাঝে হতাশা ও আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। গত ৩০ ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচনে ফ্যাসিবাদী কায়দায় রাতের অন্ধকারে ক্ষমতাসীনরা যেভাবে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে তা আধুনিক সমাজে অকল্পনীয় ও অগ্রহণযোগ্য। এমন একটা তামাশার নির্বাচনের বিজয় উৎসব ও পুনরায় উপজেলা নির্বাচনের তফ্সীল ঘোষণা জনগণের সঙ্গে এক ধরনের প্রহসন।’
সম্মেলনে শেখ ফজলুল করীম মারুফকে সভাপতি, এম হাছিবুল ইসলামকে সহ-সভাপতি, মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহকে সেক্রেটারি জেনারেল করে ২০১৯ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইশার কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, সেক্রেটারি জেনারেল এম হাছিবুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মাইনুল আহসান খান প্রমুখ।