মোস্তফা আমীর বলেন, ‘জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮২ শতাংশ, যা আশা জাগানিয়া। বিশাল বাজেটে ব্যয় প্রাক্কলনে আয়ের হিসাবে রাজস্ব খাতে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা বাস্তবায়নে শুরু থেকেই সরকারকে সতর্ক ও অধিকতর সক্রিয় হতে হবে। বাজেটের বিশাল ঘাটতি অর্থায়নের উৎস সম্পর্কে যে প্রস্তাব করা হয়েছে তার যথাযথ বাস্তবায়নেও শুরু থেকেই ইতিবাচক থাকতে হবে। সামষ্টিক অর্থনীতিতে মসৃণতা ফিরিয়ে আনা, ব্যাংক খাতের সংস্কার, বৈদেশিক বিনিয়োগের ঘাটতি পূরণ, ঋণ খেলাপিদের নিয়ন্ত্রণ ও খেলাপি ঋণ আদায়ের ব্যাপারে ব্যবস্থা গ্রহণসহ সংশ্লিষ্ট অন্যান্য খাতের উন্নয়নে ব্যাপক কাজ করতে হবে।’