আবু ওসমানের অবদান জাতি চিরদিন স্মরণ করবে: বি. চৌধুরী

বদরুদ্দোজা চৌধুরীমুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ. এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি গভীর শোক প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আবু ওসমান চৌধুরীর অবিস্মরণীয় অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করবে ।
শনিবার (৫ সেপ্টেম্বর) এক শোকবাণীতে বিকল্পধারার এই দুই শীর্ষ নেতা বলেন, আবু ওসমান চৌধুরী একজন ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে জাতি এক দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধাকে হারালো।