শনিবার (৫ সেপ্টেম্বর) বিপ্লবী কৃষক সংহতির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় সাইফুল হক এসব কথা বলেন। সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কৃষক নেতা আনছার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন শান্ত, মতিউর রহমান তপন, শাহাদাৎ হোসেন খোকন, আকবর খান, রফিকুল ইসলাম অভি প্রমুখ।