প্রবাসী শ্রমিকদের করোনা পরীক্ষার ভোগান্তি কমানোর আহ্বান জানিয়েছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ। তিনি বলেন, ভাসমান শ্রমিক ও স্বল্প আয়ের মানুষদের জন্য দ্রুত রেশনিং ব্যবস্থা চালু করুন।
শনিবার (৩ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সালেহ আহমেদ।
তিনি বলেন, ‘অনেক শ্রমিকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। করোনার পরীক্ষা বিলম্বিত হওয়ায় অনেকেই কাজ হারানোর দুশ্চিন্তায় দিনপার করছেন। আমরা আশা করবো প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মহল এই বিষয়ে তড়িৎ ব্যবস্থা নেবেন।’