গণটিকা নিয়ে বারবার সিদ্ধান্ত পরিবর্তনে বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনার কর্মসূচিটি শুরুতেই হোঁচট খেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
রবিবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা বলেন।
গণটিকা প্রসঙ্গ ন্যাপের দুই নেতা বলেন, ‘এ পরিস্থিতি মানুষকে আশাহত ও শঙ্কিত করে তুলবে, সন্দেহ নেই। বড় আকারে গণটিকাদান কর্মসূচির ঘোষণা মানুষকে করোনা মোকাবিলার ব্যাপারে আশাবাদী করে তুলেছিল। কাজেই যত দ্রুত সম্ভব এ লক্ষ্য পূরণ করতে হবে আমাদের। অন্যথায় বড় ঝুঁকিতে পড়তে পারে দেশ।’
বিবৃতিতে বলা হয়, দেশের অধিকাংশ মানুষ এখনও জানে না কোথায়, কখন, কীভাবে টিকাদান ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়া হবে। একেক সময় একেক সিদ্ধান্ত নেওয়ায় এ বিভ্রান্তি আরও বেড়েছে।