বিএনপি-জোট ত্যাগ: শুক্রবার ব্রিফিং করবে খেলাফত মজলিস

বিএনপি-জোট নিয়ে দলীয় অবস্থান ব্যক্ত করতে আগামীকাল ব্রিফিং করবে খেলাফত মজলিস। শুক্রবার (১ অক্টোবর) বিকাল ৪টায় রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে দলটির শীর্ষ নেতারা এ ব্রিফিং করবেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে মজলিসের অফিস ও প্রচার বিভাগের দায়িত্বশীল ও যুগ্ম-মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, পুরানা পল্টনের কালভার্ট রোডস্থ সিগাল রেস্টুরেন্টে (লিফট-১২, হোসাইন টাওয়ার, ১১৬, নয়া পল্টন) ব্রিফিং করা হবে।

মজলিস সূত্র জানায়, শুক্রবার দুপুর ২টায় দলের কেন্দ্রীয় শুরার অধিবেশন ডাকা হয়েছে। এই অধিবেশনেই জোট ত্যাগের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।

আরও পড়ুন...

বিএনপি জোট ছেড়ে দেবে খেলাফত মজলিস?