নৌ প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি বাসদের

অবিলম্বে নৌ-প্রতিমন্ত্রীর পদত্যাগ, লঞ্চ মালিকের গ্রেফতার ও বিচার, নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের পক্ষে ভারপ্রাপ্ত সমন্বয়কারী ফখরুদ্দিন কবির আতিক।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

বিবৃতিতে তিনি বলেন, “ত্রুটিপূর্ণ লঞ্চে পাঁচ শতাধিক যাত্রী বহন করে অতিরিক্ত ট্রিপের আশায় ইঞ্জিন ক্ষমতা থেকে বেশি গতিতে লঞ্চ চালানোর ফলেই দুর্ঘটনা ঘটে। এটা দুর্নীতিগ্রস্ত প্রশাসনের অধীনে পরিচালিত দেশের গোটা পরিবহন ব্যবস্থার নৈরাজ্যিক খণ্ডচিত্রকে প্রতিফলিত করছে।’