বামজোটের নতুন সমন্বয়ক সাইফুল হক

বামজোটের নতুন সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার (১ জানুয়ারি) থেকে পরবর্তী তিন মাসের জন্য বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নতুন সমন্বয়কের দায়িত্ব পালন করবেন তিনি।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় জোটের নেতা রাজেকুজ্জামান রতনের সই করা  গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।