জ্বালানির মূল্য বৃদ্ধি ও খাদ্যপণ্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে আগামী সোমবার (৭ ফেব্রুয়ারি) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট। সেদিন রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করা হবে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন—বাসদ কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, সিপিবি'র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ কাফি রতন, বাসদ- মার্কসবাদীর নেতা মানস নন্দি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবদুস সাত্তার, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।