ভাষা সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের দাবি বাংলাদেশ ন্যাপের

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ অভিযোগ করেছে, সমগ্র জাতি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে। অথচ যে আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা বীজ বপন হয়েছিল সেই ভাষা আন্দোলনের সৈনিকদের এখনও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা হয়নি, তাদের দেওয়া হয়নি রাষ্ট্রীয় মর্যাদা।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন। 

তারা অনতিবিলম্বে ভাষা শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন ও তাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি জানান।

বাংলাদেশ ন্যাপের অভিযোগ, ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় মর্যাদা না দেওয়ার ব্যর্থতা ৫০ বছরের শাসকগোষ্ঠীর। এই ব্যর্থতার দায় হতে শাসকরা মুক্তি পেতে পারে না।