ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন বলেছেন, যদি জিনিসপত্রের দাম বাড়ানো হয়, তাহলে স্বল্প আয়ের মানুষদের আত্মাহুতি দেওয়া ছাড়া আর কোনও বিকল্প থাকবে না। তাই জনগণের স্বার্থে, জনগণের রাজনৈতিক দল হিসেবে আমরা বলতে চাই সরকার ভেবেচিন্তে পদক্ষেপ নেবে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
আবুল হোসেন বলেন, ‘দেশের মানুষের মাথাপিছু আয় নাকি আড়াই হাজার ডলার। অথচ একজন রিকশাচালককে জিজ্ঞেস করলে তার পকেটে কোনও টাকা পাওয়া যাবে না। উল্টো জিনিসপত্রের দাম বাড়িয়ে তার পকেট কাটা হচ্ছে। মানুষ টাকা নিয়ে বাজারে গেলে খালি হাতে ফিরে আসে। তাই এ ধরনের শুভঙ্করের ফাঁকি এ দেশের মানুষ মেনে নেবে না।’
প্রতিবাদ সভায় আরও ছিলেন ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সদস্যরা।